বৈশ্বিক মহামারির বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার মারা গেছেন। (ইন্না লিল্লাহি....রাজিউন)।
শনিবার (২৪ এপ্রিল) সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, গত ৮ এপ্রিল অধ্যাপক ডা. এ কে এম শামসুজ্জামান খান তুষারের করোনা শনাক্ত হয়। পরে ১০ এপ্রিল শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মাঝে তিন দিন তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে প্রথমে শেরে বাংলা নগরে এনআইএলএমআরসিতে তার মরদেহ নেওয়া হবে। এরপর সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।